Donald Trump

‘ট্রুথ আবার কী!’ আমেরিকা পার্টি নিয়ে কটাক্ষ করতেই ট্রাম্পের সঙ্গে সোশাল মিডিয়া যুদ্ধে মাস্ক

এবার সোশাল মিডিয়া নিয়ে যুদ্ধ শুরু দুই 'প্রাক্তন' বন্ধুর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৫, ১৪:৪৯

options
link
‘ট্রুথ আবার কী!’ আমেরিকা পার্টি নিয়ে কটাক্ষ করতেই ট্রাম্পের সঙ্গে সোশাল মিডিয়া যুদ্ধে মাস্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রাজনৈতিক দলেন নাম ঘোষণা করতেই এক সময়ের ‘বন্ধু’ টেসলাকর্তা এলন মাস্ককে আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আমেরিকার রাজনীতিতে তৃতীয় দল তৈরি করা হাস্যকর। আমেরিকায় বরাবর দ্বিদলীয় ব্যবস্থা ছিল। তৃতীয় কোন দল এলে তা কেবল বিভ্রান্তি বাড়ানো ছাড়া আর কিছু নয়।’ এবার সেই ট্রুথ নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করলেন মাস্ক। বলেন, “ট্রুথ সোশাল আবার কী? কোনওদিন নাম শুনিনি।”

Advertisement

ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে। যে বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী টেসলাকর্তা। গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাশ হয় বিতর্কিত বিলটি। আমেরিকার স্বাধীনতা দিবসেই বিলে সই করে আইনের মর্যাদা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়ান বিগ বিউটিফুল আইন প্রণয়নের পরদিনই পূর্বঘোষণা মতো নিজের দল গঠনের কথা জানালেন বিশ্বের ধনীতম ব্যক্তি। এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ‘অপচয় আর ঘুষ আমাদের দেশকে দেউলিয়া করে দিচ্ছে। দেশে গণতন্ত্র নেই, একদলীয় শাসন চলছে। তাই আজ আমেরিকা পার্টি তৈরি হল যেন আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারি।’

Advertisement

বিশেষজ্ঞদের মতে, নয়া এই আইনের ফলে আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের আরও মত, নাগরিকদের স্বাস্থ্য বিমার জন্য ট্রাম্প সরকার যে খরচ করে, সেই বরাদ্দতেও কাটছাঁট করা হবে। ফলে স্বাস্থ্য বিমার সুবিধা হারাতে পারেন নাগরিকদের একটা বড় অংশ। প্রথম থেকেই এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মাস্ক। ট্রাম্পের তৈরি করা দপ্তর থেকেও ইস্তফা দিয়েছেন টেসলাকর্তা। এবার সোশাল মিডিয়া নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল দুই ‘প্রাক্তন’ বন্ধুর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.