সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০ কেজি তিমির বমি পেয়ে বেজায় খুশি ওমানের খালিদ আল সিনানি ও তাঁর দুই সঙ্গী৷ এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ৷ ২০ বছর ধরে ওমানের সমুদ্রে ভেসে বেড়ানোর ফল তাঁরা পেয়েছেন অক্টোবর মাসের ২০ তারিখই৷ এতেই লুকিয়ে রয়েছে সাত রাজার ধন৷
কেন? কারণ ভাসমান তিমির বমি অতি বিরল বস্তু৷ যা কালেভদ্রে নিরক্ষীয় এলাকায় গভীর সমুদ্রে পাওয়া যায়৷ মোমের মতো এই তরল তিমির শুক্রানুর সঙ্গে মিশে অন্ত্রের মধ্য দিয়ে নিঃসৃত হয়৷ তরল অবস্থায় এর থেকে বিকট গন্ধ বের হয়৷ কিন্তু শুকিয়ে গেলেই এর সুগন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে৷ সুগন্ধীর বাজারে এই কারণেই মহামূল্যবান তিমির বমি৷

২০ তারিখ তিন বন্ধুকে নিয়ে ওমানের কুরায়ত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন খালিদ৷ তখনই বিকট গন্ধ নাকে আসে৷ জলে ভাসমান ঘন তরল দেখে চিনতে ভুল হয়নি দক্ষ জেলের৷ সঙ্গে সঙ্গে তা তুলে নিয়ে আসেন৷ দু’দিন পর থেকেই দুর্গন্ধ যখন সুগন্ধে রূপান্তরিত হয়, তখন আর খুশির ঠিকানা ছিল না তিন বন্ধুর৷ ৮০ কেজি তিমির বমি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তিন বন্ধু৷ বাজারে ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা৷
সর্বশেষ খবর
-
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু
-
মেসি পেরেছে, রোহিত-বিরাট কেন নয়? বিশ্বকাপের আগে গম্ভীরকে ‘চ্যালেঞ্জ’ বিজেপি সাংসদের
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?