Ukraine

রুশ রাষ্ট্রদূতকে সমন পাঠাবেন? কৃষ্ণসাগরে নাবিক মৃত্যুতে দিল্লিকে প্রশ্ন কিয়েভের

ইউক্রেনের ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলি থেকে উদ্বেগজনক খবর আসছে। সেখানে বাণিজ্যিক জাহাজ ও বন্দরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। আক্রমণের ঝাঁজ ক্রমেই বাড়াচ্ছে মস্কো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৯:৪৭

options
link
রুশ রাষ্ট্রদূতকে সমন পাঠাবেন? কৃষ্ণসাগরে নাবিক মৃত্যুতে দিল্লিকে প্রশ্ন কিয়েভের
কৃষ্ণসাগরে হামলার শিকার হচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ।

হরমুজ প্রণালীর পাশাপাশি এবার কৃষ্ণসাগরেও হামলার শিকার হচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫ ভারতীয় নাবিকের। এই পরিস্থিতিতে ইউক্রনের প্রশ্ন, ভারত কি ফের রুশ রাষ্ট্রদূতকে সমন পাঠাবে?

Advertisement

ইউক্রেনের ভারতীয় দূতাবাস একটি বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় বন্দরগুলি থেকে উদ্বেগজনক খবর আসছে। সেখানে বাণিজ্যিক জাহাজ ও বন্দরগুলিতে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া। আক্রমণের ঝাঁজ ক্রমেই বাড়াচ্ছে মস্কো। রাশিয়ার এই আগ্রাসনের ফলে ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের হতাহতের খবর সামনে আসছে। দূতাবাস আরও জানিয়েছে, আক্রান্ত নাবিকদের সমস্ত সহায়তা প্রদান করছে কিয়েভ। এদিকে বুধবার সকালে নাবিক সংগঠন ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এফএসইউআই) জানিয়েছে, ইউক্রেনের চর্নোমোরস্ক বন্দরে একটি জাহাজে আটকে পড়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। ‘জাহাজটির নাম এমভি আমির ১। ওই বন্দরের কাছেই লাগাতার চলছে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা। ফলে প্রাণ সংকটে নাবিকরা।

Advertisement

প্রসঙ্গত, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি হামলার শিকার হয়। বাণিজ্যতরীটিতে মোট ১৭ জন নাবিক এবং নৌ-কর্মী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন ভারতীয়। ঘটনায় চারজন প্রাণ হারান। আহত হন একজন। এই ঘটনার একদিন আগে ১৮ জুলাই রুশ জলসীমায় ‘এমভি ওমরফি’ নামে আরও একটি জাহাজে হামলা হয়। মৃত্যু হয় এক ভারতীয় নাবিকের। দুই হামলারই কড়া নিন্দা করে নয়াদিল্লি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.