Bungee jump

ভুল করে পায়ে দড়ি না বেঁধেই বাঞ্জি জাম্পিং! ১৩০ ফুটের খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই যুবক ব্রিজের উপর দিয়ে তাঁকে তুলে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আশপাশে থাকা লোকজন দড়ি দড়ি বলে চিৎকার করতে থাকেন। তবে তাঁদের বক্তব্য ওই তিন জনের কানে পৌঁছয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৮:৪৭

options
link
ভুল করে পায়ে দড়ি না বেঁধেই বাঞ্জি জাম্পিং! ১৩০ ফুটের খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর
ভয়ংকর সেই মুহূর্তের ফুটেজ।

অ্যাডভেঞ্চারের নেশায় মর্মান্তিক পরিণতি। বাঞ্জি জাম্পিংয়ে ভুলবশত দড়ি না বেঁধেই পাহাড়ের উপর দিয়ে ফেলে দেওয়া হল তরুণীকে। বলার অপেক্ষা রাখে না, ঘটনার জেরে প্রায় ১৩০ ফুট নিচে পড়ে মৃত্যু হল ২১ বছরের তরুণীর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ব্রাজিলের সাও পাওলোতে। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গাফিলতির অভিযোগে, সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। মর্মান্তিক এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম মারিয়া এদুয়ার্দা রড্রিগেজ দে ফ্রেইতাস। সাও পাওলোয় স্কেলেটন ব্রিজে বেসরকারি উদ্যোগে আয়োজিত এই অ্যাডভেঞ্চার কর্মসূচিতে যোগ দেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ২ যুবক ব্রিজের উপর দিয়ে তাঁকে তুলে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে আশপাশে থাকা লোকজন দড়ি দড়ি বলে চিৎকার করতে থাকেন। তবে তাঁদের বক্তব্য ওই ২ জনের কানে পৌঁছয়নি। ওই অবস্থায় তরুণীকে নিচে ফেলে দেওয়া হয়। এরপর ভিডিওতে দেখা যায়, বাঞ্জি জাম্পিংয়ে ব্যবহৃত দড়ি ব্রিজের উপরেই পড়ে রয়েছে। সুরক্ষা ছাড়া প্রায় ১৩০ ফুট নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

Advertisement

বাঞ্জি জাম্পিংয়ের কিছুক্ষণ আগে মারিয়া সোশ্যাল মিডিয়ায় ব্রিজের এবং তাঁর হাতে থাকা জাম্প রিস্টব্যান্ডের ছবি পোস্ট করেছিলেন। মারিয়ার এই শেষ পোস্ট ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন খাদে নেমে তরুণীর দেহ উদ্ধার করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। বাঞ্জি জাম্পিংয়ের কিছুক্ষণ আগে মারিয়া সোশ্যাল মিডিয়ায় ব্রিজের এবং তাঁর হাতে থাকা জাম্প রিস্টব্যান্ডের ছবি পোস্ট করেছিলেন। মারিয়ার এই শেষ পোস্ট ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হতে শুরু করেছে। এদিকে দুর্ঘটনার মুহূর্তে ওই ব্রিজে উপস্থিত ছিলেন তরুণীর বাগদত্তা। ভয়ংকর এই ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাডভেঞ্চার কর্মসূচির আয়োজক ও পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এদিকে এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছন অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তা নিয়ে। লাইমেইরার মেয়র মুরিলো ফ্লিক্স বলেন, মেয়র পরিষদের তরফে ব্রাজিল সরকারের কাছে অভিযোগ দায়ের করা হবে। এইসব অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তার বিষয়ে জবাব চাওয়া হবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.