সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোন স্ত্রী চান না স্বামীকে আদরে, বিস্ময়ে অভিভূত করে তুলতে?
ফলে মধ্যবয়সী এক নারী যখন হাজির হলেন দুনিয়ার ডাকসাইটে চিত্রশিল্পী ভিক্টোরিয়া ক্যারোলিন বুদওয়ার কাছে এবং স্বামীকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক নগ্ন ফটোশুট করাতে চাইলেন, তখন অবাক হওয়ার মতো কিছু ছিল না। ভিক্টোরিয়া স্যান আন্তোনিওর এক বিলাসবহুল হোটেলের কামরায় সেই ফটোশুট করলেন। এবং ছবিগুলো দেখে তাঁর কাছে আবেদন জানালেন সেই নারী- ভিক্টোরিয়া যেন এমনভাবেই ছবিগুলো এডিট করেন যাতে তাঁর ত্বকের দাগছোপ দেখা না যায়!
সেই মতো এডিটিং শেষ করেন ভিক্টোরিয়া। ছবিগুলো তুলে দেন ওই নারীর হাতে। তিনি সেগুলো পাঠিয়েও দেন স্বামীকে। কিন্তু ছবিগুলো দেখার পরে একটি চিঠিতে ভিক্টোরিয়াকে যে প্রত্যুত্তর দিলেন স্বামীটি, তা কেউই চিন্তা করতে পারেননি! সম্প্রতি সেই চিঠিটি নিজের ফেসবুকের দেওয়ালে পোস্টও করেছেন ভিক্টোরিয়া।
স্বামীটি লিখেছেন, ছবিগুলো দেখে তাঁর মনে হচ্ছে- এতগুলো বছরেও তিনি সঠিক ভাবে তাঁর স্ত্রীকে ভালবাসার কথা জানিয়ে উঠতে পারেননি। পারলে স্ত্রীর তাঁর চোখে এভাবে মোহময়ী হয়ে ওঠার প্রয়োজন পড়ত না। ভিক্টোরিয়াকে দোষারোপ না করেই লিখেছেন তিনি- “আপনি আমার স্ত্রীর স্ট্রেচ মার্কগুলো এডিট করে মুছে দিয়েছেন, তাতে আমাদের সন্তান জন্মের প্রমাণও মুছে গিয়েছে। আপনি আমার স্ত্রীর ত্বকের ভাঁজ মুছে দিয়েছেন, সেই সঙ্গে মুছে গিয়েছে এতগুলো বছরে আমাদের হাসি-কান্নার ইতিহাস। আপনি আমার স্ত্রী শরীরের পোড়ার দাগ মুছে দিয়েছেন। সেইসঙ্গে মুছে গিয়েছে তাঁর রান্না করা এবং আমাদের একসঙ্গে খাওয়ার স্মৃতিও!”
চিঠিটি চাইলে পুরোটা পড়ে দেখতে পারেন! অবাক হয়ে যাবেন স্ত্রীর প্রতি স্বামীর এই ভালবাসা দেখে! অবাক ভিক্টোরিয়াও হয়েছেন। কিন্তু তার চেয়েও বেশি করে তিনি লজ্জা পেয়েছেন! এমন পরিস্থিতির মুখোমুখি তো তিনি কখনই হননি! সবাই বরং তাঁর ছবির প্রশংসাই করে থাকেন! এবারেই উল্টোটা ঘটল!
তা, আপনার কী মনে হয়? স্বামীটি ঠিক কথা বলেছেন?
সর্বশেষ খবর
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের