জঙ্গিদের চিঠি লিখতে শিশুদের উৎসাহ দিচ্ছে বই, বিতর্ক ইংল্যান্ডে

ইংল্যান্ডে এবার বই-বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১৫:৫১

options
link
জঙ্গিদের চিঠি লিখতে শিশুদের উৎসাহ দিচ্ছে বই, বিতর্ক ইংল্যান্ডে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ ম্যাঞ্চেস্টার এরিনার আত্মঘাতী জঙ্গি হানার পর এখন সন্ত্রন্ত গোটা ইংল্যান্ড। উঠে আসছে একের এক বিস্ফোরক তথ্য। দেশ জুড়ে আশঙ্কাজনক মাত্রায় জারি সতর্কতা। এরইমধ্যে একটি বইকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে রানির দেশে। ওই বইতে সাত থেকে এগারো বছর বয়সী শিশুদের দিয়ে জঙ্গিদের উদ্দেশ্যে চিঠি লেখানোর সুপারিশ করা হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, ম্যাঞ্চেস্টারে জঙ্গি হানার এক সপ্তাহ আগে ইংল্যান্ডে ‘টকিং অ্যাবাউট টেরিরিজম’ নামে ওই বইটি প্রকাশিত হয়। বইতে জঙ্গিদের নির্বিচারে গণহত্যাকে একধরনের যুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। সাত থেকে এগারো বছর বয়সী শিশুদের উদ্দেশ্য করে বলা হয়েছে, জঙ্গিরা মনে করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, কোনওরকম সম্মান দেওয়া হয় না। সেকারণে নাকি জঙ্গিরা মানুষ খুন করে। তা এই গণহত্যা রুখতে কী করতে হবে?  জঙ্গিদের চিঠি পাঠাতে হবে। সাত থেকে এগারো বছর বয়সী শিশুদের দিয়ে সেই চিঠি লেখাবেন স্কুলের শিক্ষকরা। এমনই অভিনব সুপারিশ করা হয়েছে বইটিতে। বলা হয়েছে, যদি জঙ্গিদের ছয়টি প্রশ্ন করার সুযোগ পাও, তাহলে সেই ছয়টি প্রশ্ন কী হবে?  এই বিষয়ের ওপরই চিঠি লেখার জন্য শিশুদের উত্সাহিত করতে হবে।

Advertisement

ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে ম্যাঞ্চেস্টার এরিনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দে কনসার্টে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। জঙ্গি হামলায় প্রাণ হারান ২২ জন। আহত হন ১১৯ জন। সেই ঘটনার পর এক সপ্তাহও কাটল না। একেবারে ছাপার অক্ষরে  শিশুদের দিয়ে জঙ্গিদের চিঠি লেখানোর সুপারিশ!  স্বাভাবিকভাবেই বিতর্কে ঝড় উঠেছে রানির দেশে। অনেকেই বলছেন, এই বইটিতে কার্যত জঙ্গিদের সম্পর্কে মানুষের মনে সহানুভুতি তৈরি চেষ্টা করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.