Zohran Mamdani

মুড়ি-সিঙাড়া-জিলিপি… ইফতারে মামদানির পাতে গোটা পৃথিবীর খাদ্যসম্ভার! ভাইরাল ছবি

মামদানির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেই জানানো হয়েছে রমজানের শুভেচ্ছা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৮:৫৭

options
link
মুড়ি-সিঙাড়া-জিলিপি… ইফতারে মামদানির পাতে গোটা পৃথিবীর খাদ্যসম্ভার! ভাইরাল ছবি
মামদানির ইফতার প্লেটে নানা জায়গার খাবার।

গোড়া থেকেই তাঁর বেশ কিছু মতামত, কথাবার্তা, আচরণ ছিল ব্যতিক্রমী। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদাধিকারী হয়ে খোদ প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমালোচনা দুঃসাহস তো বটেই! কিন্তু তাঁর রক্তে বইছে অন্যায়ের বিরুদ্ধে বরাবর লড়াই করে মাথা তুলে দাঁড়ানো ভারতীয় রক্ত। হয়তো সেই জোরেই তিনি ব্যতিক্রমী। বলা হচ্ছে, নিউ ইয়র্কের প্রথম মুসলিম, ভারতীয় বংশোদ্ভুত মেয়র জোহরান মামদানির কথা। মেয়র পদে প্রচার থেকে জেতার পর শপথগ্রহণ – সবই তিনি করেছেন অন্যপথে, ভিন্নভাবে।

Advertisement
Zohran Mamdani chooses to live in Gracie Mansion
শপথের পর স্ত্রীর সঙ্গে জোহরান মামদানি। ফাইল ছবি

এবার নজর কাড়ল ইফতারে মামদানির খাবারের প্লেট! তাতে গোটা বিশ্বের বহু খাদ্যসামগ্রী চোখে পড়ল। এককথায়, বিশ্বের বিভিন্ন পদের সহাবস্থান তাঁর পাতে। রমজান শুরুর দিন নিউ ইয়র্কের মেয়রের প্লেটে মুড়ি, জিলিপি, সিঙাড়া থেকে মধ্যপ্রাচ্যের পকোড়া, বাকলাভা, খেজুরের ছবি রীতিমতো ভাইরাল। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতেই জানানো হয়েছে রমজানের শুভেচ্ছা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mayor Zohran Kwame Mamdani (@nycmayor)

Advertisement

সালটা ২০২৫। নিউ ইয়র্কের মেয়র প্রার্থী হিসেবে এখানে-ওখানে প্রচার চালাচ্ছিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। সেসময় রমজান চলাকালীন তাঁর ইফতারের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, ইফতারে প্রার্থনা সেরে মামদানি একটি ট্রেনের ভিতরেই বারিতো (Burrito) খেয়ে উপবাস ভাঙছেন। বারিতো একটি মেক্সিকান খাবার। ময়দা দিয়ে মোটা করে তৈরি গোলাকার রোলের মতো একটি অংশ, যার মধ্যে ঠাসা থাকে বিভিন্ন ধরনের মাংস, বিনস, রাইস, চিজ। গোটা দিন উপবাস থাকার পর এই খাবার অতি পুষ্টিকর। সাধারণ মানুষের সঙ্গে মিশে মেয়র পদপ্রার্থীর সেই বারিতো খাওয়ার ছবি দেখে প্রচুর প্রশংসা করেছিলেন নেটিজেনরা।

মামদানির ইফতার প্লেট। ছবি: ইনস্টাগ্রাম

এখন তিনি নিউ ইয়র্কের মেয়র। কিন্তু খাদ্যাভ্যাসে বিশ্বজনীন পছন্দ বজায় রেখেছেন। শুধু মুখে বলা নয়, সত্যিই যে জোহরান মামদানি নানা দেশের নানা খাবার খেতেই স্বচ্ছন্দ্য, তা স্পষ্ট হল তাঁর ইফতারের প্লেটের ছবি। তাতে নানাবিধ খাদ্যসামগ্রীর মধ্যে বিশেষত নজর কাড়ল মুড়ি! হালকা, সহজপাচ্য মুড়ি বাংলার ঘরে ঘরে সকলের পছন্দের প্রাতঃরাশ অথবা সান্ধ্যকালীন খাবার। ইসলাম ধর্মাবলম্বীরা ইফতারে উপবাস ভাঙতেও বিভিন্ন খাবারের সঙ্গে মুড়ি খান, যাতে সহজে সব হজম হয়।

এছাড়া মামদানির পাতে ছিল মুসলিমদের বিশেষত মধ্যপ্রাচ্যের অধিবাসীদের প্রিয় খাবার ফালাফেল (ভাজা প্যাটিস, যাতে ছোটখাটো মাংস ও বিনস ঠাসা থাকে), ডোলমাস (সবজি ও মাংসের ছাঁটমেশানো ফ্রায়েডরাইসের মতো), বাকলাভা (মধু, চকলেট ও রকমারি বাদাম দিয়ে তৈরি মিষ্টি স্বাদের পেস্ট্রি)।

একই পথে হাঁটতে দেখা গেল নিউ ইয়র্কের মেয়রকেও। এছাড়া মামদানির পাতে ছিল মুসলিমদের বিশেষত মধ্যপ্রাচ্যের অধিবাসীদের প্রিয় খাবার ফালাফেল (ভাজা প্যাটিস, যাতে ছোটখাটো মাংস ও বিনস ঠাসা থাকে), ডোলমাস (সবজি ও মাংসের ছাঁটমেশানো ফ্রায়েডরাইসের মতো), বাকলাভা (মধু, চকলেট ও রকমারি বাদাম দিয়ে তৈরি মিষ্টি স্বাদের পেস্ট্রি), কাবাব। এসব সেই অটোমান সাম্রাজ্যের আমল থেকে মুসলিমদের খাদ্যাভ্যাসে চল রয়েছে। পারস্য থেকে আসা সামুচাস, সিঙাড়া, খেজুর, কাজু এবং টক ফলও ছিল তাঁর পাতে। আর এভাবেই বোধহয় মামদানি বুঝিয়ে দিলেন, তিনি বাকি আমেরিকানদের থেকে আলাদা, সর্ব সমন্বয়ে বিশ্বাসী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন