Ajker Rashifal

১০ আগস্ট রাশিফল: ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবে সিংহ রাশি! আপনার ভাগ্যে কী?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৫, ১৩:১৩

options
link
১০ আগস্ট রাশিফল: ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবে সিংহ রাশি! আপনার ভাগ্যে কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক কিছুই ঘটে, যার তল মেলা ভারি মুশকিল। সে ঘটনা ভালো-মন্দ দুই হতে পারে। দিনটি কেমন যাবে তার আগাম আভাস দেয় জ্যোতিষশাস্ত্র। কেমন কাটবে আজকে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: শত্রুর বিনাশ ঘটবে। কর্মস্থলে পদোন্নতি। কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। 

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: দিনের শুরুটা ভালো যাবে না। দুপুরের পর ভাগ্য পরিবর্তন। কর্মস্থলে চাপ বাড়বে। আর্থিক খরচ বাড়বে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো সময় যাবে। হঠাৎ করে কোনও বিষয়ে উদ্বেগ বাড়তে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। শত্রু গোপনে আপনার ক্ষতি করবে। সংসারে অহেতুক খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। পরিবারে দায়িত্ব বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পাবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: সপরিবারে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় ক্ষতি হতে পারে। জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে। দিনের শেষ ভাগে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: যেকোনও সিদ্ধান্ত দুপুরের পর নিন। প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ের চেষ্টা করুন। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। যেকোনও সিদ্ধান্তই ভেবে-চিন্তে গ্রহণ করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: পরিবারে অশান্তির সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হবে। জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানি ঘটাবে। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: আর্থিক লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য আজকের দিনটি শুভ। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। 

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: সন্তানের কর্মপ্রাপ্তিতে মানসিক শান্তি। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। চিকিৎসায় হয়রানি ও অর্থব‌্যয়। পরিবারে ছোটখাটো ভ্রমণের সুযোগ পাবেন। কাছের কেউ আপনার ক্ষতি করবে। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: অহেতুক বাইরের কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি সমস্যায় ভোগার আশঙ্কা। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মিটমাট করুন। কর্মস্থলে পরিশ্রম বাড়বে। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দেবে। ছোটখাটো শারীরিক সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে সেরে ফেলুন। দাদার প্রতি অভিমান বাড়বে। মনঃকষ্টে ভোগার আশঙ্কা। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা পাবেন। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হবে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। হৃদরোগ থেকে সাবধান। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.