জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
আরও পড়ুন:

মেষ রাশি: ভাবনাচিন্তা করে বিনিয়োগ করলে আজ বিপুল লাভ পেতে পারেন। তবে ঝুঁকি নেওয়ার সাহস রাখতে হবে। নইলে সফল হবেন না। পরিবারের দিকে নজর দিন। কাছের মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

বৃষ রাশি: আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন। আয় বাড়বে না। তবে কমারও কোনও সম্ভাবনা নেই। এখনই বিনিয়োগ করবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তিতে জড়াবেন না।

মিথুন রাশি: পারিবারিক ঐতিহ্য মেনে চলুন। আর্থিক সমস্যা দূর হতে পারে। কাজের ক্ষেত্রে আরও পরিশ্রম করলে আপনার সাফল্য আসবেই। দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি: আগামী সপ্তাহ জুড়ে আপনার ব্যয় তুলনামূলক কিছুটা বেশি হবে। তবে চিন্তা করবেন না, অর্থের জোগানে কোনও সমস্যা হবে না। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। শারীরিক নানা সমস্য়া হতে পারে। তাই সাবধানে থাকুন।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন হতে পারে। লোন পরিশোধের সম্ভাবনা রয়েছে। বাড়ির খুদে সদস্যের কোনও বিপদ হতে পারে। তাই তাকে সামলে রাখুন। পরিবারের কারও না কারও শারীরিক সমস্যা হতে পারে।

কন্যা রাশি: বহুদিন পর কোনও আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। সড়কপথে দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আচমকা টাকার অভাব দেখা দিতে পারে। তাই হঠাৎ করে বিনিয়োগ করতে যাবেন না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নইলে সমস্যা হতে পারে।

তুলা রাশি: দীর্ঘদিনের জন্য কোনও বিনিয়োগ করতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে। পথ দুর্ঘটনার যোগ থাকতে পারে। সাবধানে চলাফেরা করুন।

বৃশ্চিক রাশি: পারিবারিক সংকট দেখা দিতে পারে। অযথা দুশ্চিন্তা করবেন না। সাবধানে থাকুন। ঋণ করবেন না। আজ ঋণ পরিশোধও না করাই ভালো। চোখের সমস্যা দেখা দিতে পারে।

ধনু রাশি: আয় বুঝে ব্যয় করুন। নইলে আগামিদিনে বিপদ হতে পারে। সন্তানদের নিয়ে বেড়াতে গেলে অবশ্যই সতর্কতামূলক নানা ব্যবস্থাপনা সঙ্গে রাখুন। নইলে দূরভ্রমণে গিয়ে বিপদে পড়তে পারেন। মোবাইল হারানোর সম্ভাবনা রয়েছে। সাবধানে পথ চলুন।

মকর রাশি: নতুন কাজের সুযোগ আসতে পারে। কোথাও থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। 
কুম্ভ রাশি: সাবধানে অর্থ খরচ করুন। পরিবারে শান্তি বজায় থাকবে। কেরিয়ারে সাফল্য পাবেন। সম্পত্তি সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হবে।

মীন রাশি: দিনের শুরুতেই কী করবেন আর কী করবেন না, তার একটা তালিকা তৈরি করে নিন। সেই অনুযায়ী এগিয়ে চলুন। শারীরিক ক্লান্তি আপনার কাজের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। অর্থযোগ রয়েছে। তবে বিনিয়োগ না করাই ভালো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর