চলছে প্রেমের সপ্তাহ। গোলাপ দিবস, প্রোপোজ ডে, চকোলেট ডে-তে প্রিয় মানুষ প্রেমে সবুজ সংকেত দিয়েই ফেলেছেন। এবার নতুন প্রেমের প্রথম উপহারটা টেডিই হোক! কারণ, ১০ ফেব্রুয়ারি টেডি ডে। নরম তুলতুলে টেডি ইদানিং বড়দেরও খুব পছন্দের। তবে জেনে রাখুন, যেমন তেমন টেডি কিনে দিলেই হল না। এ ব্যাপারেও রয়েছে নানা নিয়ম। টেডি বাছার ব্যাপারে অবশ্যই মাথায় রাখুন রং। কারণ, এই টেডির রং আপনার প্রিয় মানুষের কাছে বয়ে নিয়ে যাবে আপনার মনের কথা। বিশেষজ্ঞরা বলছেন, একেকটা রংয়ের একেক অর্থ।
আবার জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মনের মানুষের রাশি অনুযায়ী টেডি উপহার দিন। তাতে সম্পর্কের বাঁধন হবে আরও শক্তপোক্ত।
মেষ রাশি:
এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সাহসী এবং রোমাঞ্চপ্রেমী। তাই তাঁদের জন্য কোনও গাঢ় রঙের টেডি বিয়ার বাছুন।
আরও পড়ুন:

বৃষ রাশি:
এই রাশির জাতক-জাতিকারা ভোগবিলাসী। তাই তাঁদের নরম, তুলতুলে এবং হালকা রঙের টেডি বিয়ার উপহার দিন।
মিথুন রাশি:
এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত কৌতূহলী। তাঁর জন্য বাছাই করে বেশ উজ্জ্বল রঙের টেডি বিয়ার বাছুন। চাইলে দুই রঙের শেডওয়ালা টেডি বিয়ারও উপহারও দিতে পারেন।

কর্কট রাশি:
এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ। তাই তাঁদের জন্য হালকা রঙের মিষ্টি চেহারা টেডি বিয়ার উপহার দিতে পারেন। তাতে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে বাধ্য।

সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আত্মবিশ্বাসী। তাঁদের উন্নতমানের ফারের টেডি বিয়ার বেছে নিন। নইলে সদ্য হওয়া মনের মানুষ নাক সিঁটকোতে পারেন।

কন্যা রাশি:
এই রাশির জাতক-জাতিকারা ছোট ছোট খুঁটিনাটির উপর বেশি জোর দেয়। তাই তাঁর জন্য শৌখিন টেডি বিয়ার কিনুন। এই একটি উপহারেই কেল্লাফতে! মনের মানুষ কাছছাড়া করতে চাইবেন না আপনাকে।

তুলা রাশি:
এই রাশির জাতক-জাতিকারা সুন্দরের পূজারী। তাই বুকের কাছে ফুল কিংবা লাল কাপড় বো করা টেডি বিয়ার কিনতে পারেন। মনের মানুষের মন ভরে যাবে।

বৃশ্চিক রাশি:
এই রাশির জাতক-জাতিকারা নিজের ভালোলাগা কিংবা মন্দলাগা নিয়ে অত্যন্ত সচেতন। তাই তাঁর জন্য় এমন ধরনের টেডি বিয়ার বাছুন যা ভিড়ের মাঝে একেবারে ব্যতিক্রমী।

ধনু রাশি:
এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনতাচেতা এবং রোমাঞ্চপ্রেমী। তাই তাঁদের জন্য বাজারচলতি টেডি বিয়ার কিনবেন না। পরিবর্তে টেডি বিয়ার আকারের ব্যাকপ্যাক কিনতে পারেন।

মকর রাশি:
এই ধরনের জাতক-জাতিকারা অত্যন্ত বাস্তববাদী। তাঁরা কেরিয়ার নিয়ে সচেতন। তাই চেষ্টা করুন হাতে ব্যাগ থাকা টেডি বিয়ার কেনার। আনন্দে ভরে যাবে সঙ্গীর মন।

কুম্ভ রাশি:
এই রাশির জাতক-জাতিকারা স্বাতন্ত্র্যে বিশ্বাসী। তাই তাঁদের জন্য বেছে বেছে ব্যতিক্রমী রঙের টেডি বিয়ার কিনুন। হতে পারে সাদা, আকাশি কিংবা হালকা গোলাপি রঙের।

মীন রাশি:
মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্ন দেখতে ভালোবাসেন। তাঁরা খুবই রোম্যান্টিক। হালকা গোলাপি রঙের টেডি বিয়ার কিনুন। ওই রঙেই দেখবেন সম্পর্কের জাল বুনতে শুরু করেছেন সঙ্গী।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বসে’ ত্রিকোণ প্রেম? সৃজলা-নন্দিনীকে ‘ডবল ডেট’ রাজবীরের, জিতলে ‘রোমিও’কে ট্রফি দেবেন জয়িতা!
-
একসময় সুযোগই ছিল না খেলার, রাগবি দলে বাংলার মুখ সেই সন্ধ্যা
-
লালকেল্লা নয়, বিস্ফোরণে মন্দির ওড়ানোর ছক ছিল বোমারু নবির, শেষ মুহূর্তে ষড়যন্ত্রে বদল কেন?
-
বেনিয়ম, দুর্নীতির অভিযোগ! জম্মু ও কাশ্মীর-সহ ২ রাজ্য সংস্থার মনোনয়ন বাতিল বিসিসিআইয়ের
-
আঠারোর নিচে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তা সামলাবেন কী করে? নতুন এসওপি তৈরির পথে রাজ্য