Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Grandest Lord Shiva idol

এত বড়, সত্যি! দেশের উচ্চতম শিবমূর্তিগুলি দেখেছেন? শিবরাত্রিতে এই মন্দিরগুলি হোক আপনার গন্তব্য

শিবরাত্রি স্পেশাল বেড়ানো হিসাবে দেশের উচ্চতম শিবমন্দিরগুলি হতে পারে আপনার গন্তব্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২১:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২১:৫০

options
link
এত বড়, সত্যি! দেশের উচ্চতম শিবমূর্তিগুলি দেখেছেন? শিবরাত্রিতে এই মন্দিরগুলি হোক আপনার গন্তব্য zoom
শিবরাত্রিতে উচ্চতম মন্দিরগুলি হোক আপনার গন্তব্য। ছবি: সংগৃহীত
Advertisement

সামনেই মহাশিবরাত্রি। সংসারের সুখসমৃদ্ধির আশায় দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন অনেকেই। মহিলা, পুরুষ নির্বিশেষে এই ব্রত পালন করা হয়। চলতি বছর ছুটির দিন রবিবারে পড়েছে মহাশিবরাত্রি। আগু-পিছু কয়েকটি ছুটির বন্দোবস্ত করতে পারলে বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তেই পারেন। আর শিবরাত্রি স্পেশাল বেড়ানো হিসাবে দেশের উচ্চতম শিবমন্দিরগুলি হতে পারে আপনার গন্তব্য। জেনে নিন কয়েকটি উচ্চতম শিবমূর্তির খোঁজ।

রাজস্থানের বিশ্বাস স্বরূপম মন্দিরের শিবমূর্তি ৩৬৯ ফুট লম্বা। এখানে শিবমূর্তির চোখে মুখে প্রশান্তির ছায়া। ভারতের আধ্যাত্মিক নিশানা হিসাবে এই মন্দিরটি বিবেচিত হয়। শিবরাত্রিতে এই মন্দিরে গিয়ে পুণ্যার্জনের পরিকল্পনা করতেই পারেন।

Advertisement

Vishwas Swaroopam

নেপাল যাওয়ার পরিকল্পনা করছেন? তবে আপনার গন্তব্য হতেই পারে কৈলাসনাথ মহাদেব মন্দির। যেখানে বছরের বেশিরভাগ দিন বহু ভারতীয় পর্যটক ভিড় জমান। ১৪৩ ফুট লম্বা এই শিবমূর্তি একবার চাক্ষুস করে আসতেই পারেন।

Nepal

কর্নাটকের মুরুদেশ্বর শিবমূর্তি দ্বিতীয় উচ্চতম। ১২৩ ফুটের এই শিবমূর্তি দেখতে ভিড় জমান অনেকেই। আপনিও একবার যেতেই পারেন।

Murudeshwar Shiva Statue

 

তামিলনাড়ুর আদিযোগী শিবমূর্তি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম জুড়েছে। ১১২ ফুট উঁচু এই মূর্তি দেখলেই যেন শান্ত হয়ে যায় মন। তাই শিবরাত্রিতে এই মন্দির হতে পারে আপনার গন্তব্য।

Adiyogi

সিকিমের ১০৮ ফুট উচ্চতার শিবমূর্তিও উচ্চতমদের তালিকায় একটি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে এই মন্দিরে একবার যেতে পারেন। শ্বেতপাথরের মন্দির এবং সঙ্গে শিবমূর্তি আপনাকে মুগ্ধ করবে।

Namchi Shiva Statue

কর্নাটকের ওল্ড হ্যাল রোডের শিবভাম মন্দির অত্যন্ত জনপ্রিয়। এখানে শ্বেতপাথরের ধ্যানরত দেবাদিদেব অধিষ্ঠিত। ৬৫ ফুট লম্বা এই মূর্তি দেখতে বহু পুণ্যার্থী ভিড় জমান।

Shivoham-Shiva-Temple-Karnataka

হাতে সময় কিন্তু খুবই কম। বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আজই শুরু করুন ব্যবস্থাপনা। নইলে অযথা ঝক্কি হতে পারে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.