Ajker rashifal

১৮ ডিসেম্বর রাশিফল: শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধি, পুরনো রোগ থেকে মিলবে রেহাই

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ১৩:০৯

options
link
১৮ ডিসেম্বর রাশিফল: শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধি, পুরনো রোগ থেকে মিলবে রেহাই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব হয়। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: মনের কোনও ইচ্ছা আজ পূরণ হতে পারে। কর্মস্থলে বিশেষ মনোযোগ পাবেন। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ভাবে উন্নতি ঘটবে। খরচ বাড়বে। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। মানসিক অস্থিরতা কমাতে মেডিটেশন করতে পারেন।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: হঠাৎ কোনও পরিবর্তন আসবে আজ। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক লাভের শুভ যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরিবারে কারও সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: ভ্রমণের যোগ আছে। আর্থিক ক্ষেত্র ভালো। তবে বিলাসিতার জন্য অতিরিক্ত খরচের সম্ভাবনা। গাড়ি চালকেরা সতর্ক হোন। পরিবারে পিতা-মাতার সঙ্গে অশান্তি হতে পারে। দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল প্রদান করবে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে। ধৈর্য ধরে কাজ করুন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: শেয়ার বা ফাটকায় আয়বৃদ্ধির সম্ভাবনা। আর্থিক দিক থেকে দিনটি লাভজনক। নতুন বিনিয়োগের জন্য শুভ সময়। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে। কর্মস্থলে কারওর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। মানসিক অস্থিরতা তৈরি হবে। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: আজ আপনি যেকোনও কাজেই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। পরিশ্রম বাড়বে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় জর্জরিত হওয়ার আশঙ্কা। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: আর্থিক ক্ষেত্রে উন্নতি। প্রেম জীবনে আনন্দ আসবে। আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহ বাড়বে। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। কাজের চাপ বাড়বে। মানসিক চঞ্চলতা দেখা দেবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: পরিবারে কারওর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক ক্ষতির সম্ভাবনা। বাইরের কারওর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। ক্রীড়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ যোগ রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: আর্থিক লাভ হবে। আপনার কোনও পূর্ব পরিকল্পনা আজ সফল হবে। ভ্রমণের যোগ রয়েছে। কোমরের ব্যথায় কষ্ট পাবেন। সন্তানের জন্য পরিবারে শান্তি ও আনন্দ বজায় থাকবে।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: কোনও বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন। অপ্রত্যাশিত খরচ হতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। স্বাস্থ্যের দিকে মন দিন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। অতিরিক্ত ক্রোধের কারণে স্বাস্থ্যহানি ঘটার সম্ভাবনা রয়েছে।

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: নতুন অংশীদারিত্ব বা চুক্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। নতুন কিছু শেখার আগ্রহ দেখা যাবে। ছোটখাটো শারীরিক সমস্যা দেখে দেবে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটার সম্ভাবনা রয়েছে। সংসারে অশান্তিতে মানসিক চাপ বৃদ্ধি। 

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: পদোন্নতি ঘটতে পারে। পুরনো কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি স্বাভাবিক থাকবে। শত্রুদের থেকে সাবধানে থাকুন। দুপুরের পর ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করবেন না। ছত্রাকঘটিত সংক্রমণে ত্বকের রোগ দেখা দিতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন