Ajker rashifal

১৯ ডিসেম্বর রাশিফল: সঞ্চয়ে বাধা, আজ ক্রোধ সংবরণ না করলেই বিপদ!

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:০৪

options
link
১৯ ডিসেম্বর রাশিফল: সঞ্চয়ে বাধা, আজ ক্রোধ সংবরণ না করলেই বিপদ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ ফল পাবে। আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো মজবুত হবে। ছোটখাটো শারীরিক সমস্যা এড়িয়ে যাবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন। 

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: ব‌্যবসায় বড় কোনও পদক্ষেপ করার আগে চিন্তাভাবনা করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারে পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। সংযত হয়ে কথাবার্তা বলুন। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন।

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকুন। আর্থিক স্থিতাবস্থা বজায় থাকবে। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। গৃহে শান্তি বজায় থাকবে। ছটখাটো ভ্রমণের সুযোগ মিলতে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। পরিবারে শান্তি বজায় থাকবে। আর্থিক টানাপড়েন দেখা দেবে। দুশ্চিন্তা এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো যাবে না। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে। তার মধ্যেই নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন। সঞ্চয়ের চেষ্টা করুন। 

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। চিকিৎসায় খরচ বৃদ্ধির সম্ভাবনা। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো খবর পাবেন। অতিরিক্ত অর্থ লাভ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা। আইনি সমস্যা এড়িয়ে চলুন। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। 

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন। স্বাস্থ্যের দিকে নজর দিন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটার আশঙ্কা। দূর্ঘটনা থেকে সাবধান থাকুন। 

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের শুভ যোগ রয়েছে। নিজের লক্ষ্যে স্থির থাকুন। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: অত‌্যধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। মানসিক চাপ বাড়বে। পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে। বিদ্যার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। সামাজিক পরিচিত বাড়বে। আর্থিক লাভের যোগ রয়েছে। কাছের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন। গৃহে কোনও পুজোর ব্যবস্থা করতে পারেন। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন। গৃহে শান্তি ও আনন্দ থাকবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.