Ajker Rashifal

২৩ জুলাই রাশিফল: নতুন চাকরির সুযোগ নাকি অর্থপ্রাপ্তি, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৫, ১২:৩৯

options
link
২৩ জুলাই রাশিফল: নতুন চাকরির সুযোগ নাকি অর্থপ্রাপ্তি, কী রয়েছে আপনার ভাগ্যে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। আজ, ২৩ জুলাই কেমন কাটবে আপনার দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। আইনি সমস্যা এড়িয়ে চলুন দিনের মধ্যভাগে দুঃসংবাদ পেতে পারেন। মানসিক অস্থিরতা বাড়বে। ব্যবসায় খারাপ সময় কাটবে। নিজেকে সংযত রাখুন। অযথা মাথা গরম করেন না। পরিবারে অশান্তি বাড়তে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।

Advertisement

Horoscope: Daily horoscope on 23 June

বৃষ রাশি: কর্মস্থলে কারওর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। প্রতিবেশীদেরে সঙ্গে হৃদ্যতা বাড়বে। সঞ্চয়ের দিকে মন দিন। সপরিবারে ভ্রমণের শুভ যোগ রয়েছে। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে। 

Horoscope: Daily horoscope on 23 June

মিথুন রাশি: গৃহে অশান্তি হতে পারে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন। বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচ। গাড়ি চালকেরা সাবধানে চলাফেরা করুন। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।

Horoscope: Daily horoscope on 23 June

কর্কট রাশি: পুরনো বন্ধুর সঙ্গ হঠাৎ করে যোগাযোগ হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। দিনের শেষভাগে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক বিষয়ে কিছুটা সতর্ক থাকুন। বড় বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের অবনতি ঘটবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। 

Horoscope: Daily horoscope on 23 June

সিংহ রাশি: পরিবারে গুরুজনদের সঙ্গে মতানৈক্য ঘটবে। নিজের দোষ স্বীকার করে নিন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে। প্রেমের সম্পর্কে চির ধরতে পারে। মানসিক চাপ বাড়বে। শরীর ও স্বাস্থ্য ভালো যাবে না। নিজের মনকে শান্ত রাখুন। সুগারের রোগীরা নিয়ম মেনে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

কন্যা রাশি: সম্পত্তি কেনা-বেচার জন্য আজকের দিনটি শুভ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। খরচ বাড়বে। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। পরিবারের সঙ্গে সময় কাটান। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য ভালো সময়। 

Horoscope: Daily horoscope on 23 June

তুলা রাশি: ব্যবসায় মন্দাভাব আজ কেটে যাওয়ার সম্ভাবনা। শত্রু পিছু হটবে। দিনের প্রথম ভাগে সতর্ক থাকুন। পড়ে গিয়ে চোট পেতে পারেন। গবেষণারত বিদ্যার্থীদের জন্য ভালো সময়। সন্তানের উন্নতিতে গর্ববোধ করবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। স্ত্রীর পরামর্শ মেনে চলুন।

Horoscope: Daily horoscope on 23 June

বৃশ্চিক রাশি: নতুন চাকরির সুযোগ। ব্যবসাতেও উন্নতির যোগ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। পুরনো শত্রুতা মিটে যাবে আজ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। বাবা-মায়ের শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচের সম্ভাবনা।

Horoscope: Daily horoscope on 23 June

ধনু রাশি: পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি। কর্মক্ষেত্রে এই সময় কোনওরকম ঝামেলায় জড়াবেন না। কোনও প্রতারণার স্বীকার হতে পারেন। যেকোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে চলুন। বাড়তি বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।

Horoscope: Daily horoscope on 23 June

মকর রাশি: কর্মক্ষেত্রে পদন্নোতির যোগ রয়েছে। সমাজকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। লটারিতে বাড়তি উপার্জন হতে পারে। পরিবারের সকলকে নিয়ে কাছেপিঠে ভ্রমণ করার সুযোগ পাবেন। 

Horoscope: Daily horoscope on 23 June

কুম্ভ রাশি: কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। পরিবারে কারও সঙ্গে ভুল বোঝাবুঝি ঘটতে পারে। নিজেকে সংযত রাখুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতো কাজ করুন। উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, অন্যথায় স্বাস্থ্যঝুঁকি দেখে দেবে। অতিরিক্ত অর্থ খরচ হতে পারে।

Horoscope: Daily horoscope on 23 June

মীন রাশি: দিনের শুরুতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারে অশান্তির সম্ভাবনা। মানসিক অস্থিরতা তৈরি হবে। খরচ বাড়বে। মাথা ঠান্ডা রাখুন। বুঝে কথা বলুন। সন্তানের জন্য উদ্বেগ বাড়বে। ভ্রমণের জন্য দিনটি শুভ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.