Ajker Rashifal

২৫ নভেম্বর রাশিফল: ব্যস্ততায় কাটবে মঙ্গল, অমঙ্গলের আশঙ্কা এই রাশির

জেনে নিন আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৫, ১৩:১৩

options
link
২৫ নভেম্বর রাশিফল: ব্যস্ততায় কাটবে মঙ্গল, অমঙ্গলের আশঙ্কা এই রাশির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার বিশ্রাম প্রয়োজন। সাময়িক বিরতি নিন। 

Advertisement

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃষ রাশি: আপনি কঠোর পরিশ্রমী। অতিরিক্ত চাপ নেবেন না। তাতে নিজেরই কর্মদক্ষতা নষ্ট হবে। তাই বিশ্রাম নিন। ধীরে সুস্থে কাজ করুন। নইলে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মিথুন রাশি: তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে কোনও ভুলভ্রান্তি নিয়ে অশান্তি হতে পারে। সাবধান হোন। কাজে ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কর্কট রাশি: ইতিবাচক মানসিকতাই আপনার সাফল্যের চাবিকাঠি। আজকের দিনটি আপনারই। এগিয়ে চলুন। সাফল্য আসবেই।  

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

সিংহ রাশি:  মানতে শিখুন। কোনও কঠিন বাস্তবের মুখোমুখি হতে পারেন। কেউ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। সজাগ থাকুন। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কন্যা রাশি:  কারওর উপকার করতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। নিজের কথা আগে ভাবুন। মাঝে মাঝে সকলের থেকে দূরে থাকার চেষ্টা করুন। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

তুলা রাশি: অযথা দুশ্চিন্তা করবেন না। আপনার হাতে কিছু নেই। শুধু নিজের কাজ করে যান। নইলে বিপদে পড়তে পারেন। কোথাও বিনিয়োগ করার আগে সাবধান হোন। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

বৃশ্চিক রাশি:  ‘না’ বলতে শিখুন। ঝুঁকি নিয়ে কোনও কাজ করতে যাবেন না। তাতে সুনাম বৃদ্ধি তো দূর অস্ত বরং দুর্নাম হবে। অযথা কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

ধনু রাশি: সততাই আপনাকে সাফল্য এনে দেবে। সত্যের পথে থাকুন। লক্ষ্যস্থির করে এগিয়ে যান। মন যা চায়, তাই করুন। অন্যের কথায় পরিচালিত হবেন না। সাবধানে পা ফেলুন। জোর করে কিছু করতে যাবেন না। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মকর রাশি: সব কিছু ঠিক হতেই হবে তা নয়। ভুল থেকে শিক্ষা নিন। কাজে ভুলভ্রান্তির জন্য ভেঙে পড়বেন না। লটারি থেকে হঠাৎ অর্থাগম হতে পারে। তবে বিনিয়োগ করতে যাবেন না।

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

কুম্ভ রাশি: অন্যরা কী বলছে, তা শুনুন। মতামত না দেওয়াই ভালো। নিজের চোখ, কান খোলা রেথে এগিয়ে চলুন। অর্থাগমের সম্ভাবনা। 

Ajker Rashifal: Daily horoscope on 18 September 2025 in Bengali

মীন রাশি: ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কাজ সেরে ফেলুন। কর্মক্ষেত্রে সকলের প্রশংসা পেতে পারেন। আজকের দিনটা খুবই ব্যস্ততায় কাটবে। তবে মেজাজ হারাবেন না।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.