Ajker Rashifal

৪ ফেব্রুয়ারি রাশিফল: বিনিয়োগে বিপদ ধনু রাশির জাতকদের! রাগ বশে রাখবেন কারা?

কেমন কাটবে আপনার আজকের দিন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:৩৭

options
link
৪ ফেব্রুয়ারি রাশিফল: বিনিয়োগে বিপদ ধনু রাশির জাতকদের! রাগ বশে রাখবেন কারা?

গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে। একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচারুভাবে পরিচালনা করতে সাহায্য করে। কেমন কাটবে আপনার আজকের দিনটি (Ajker Rashifal)? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মেষ রাশি: নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে, এমন বিষয়ে এড়িয়ে চলুন। অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে নিজের সঙ্গে সময় কাটান।

Advertisement

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

বৃষ রাশি: বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান। সারাদিন ধর্মকর্মে কাটতে পারে। ধর্মীয় বিষয়ে অর্থ খরচ হতে পারে। স্বাস্থ্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

মিথুন রাশি: অন্যের সমালোচনায় বেশি সময় নষ্ট করবেন না। এতে নিজেরই ক্ষতি। বিনিয়োগের আগে সব দিক বুঝে নিয়ে তবে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সুযোগ আসবে, যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বিবাহিত জীবন ভালোই কাটবে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

কর্কট রাশি: স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব ভালো। ফাকা সময়ে বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান, মন ভালো করবে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি খারাপ করতে পারে। নতুন কোনও প্রস্তাব লোভনীয় হবে। কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

সিংহ রাশি: অর্থ বুঝে খরচ করুন। না হলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। স্বাস্থ্যের জন্যও দিনটি ভালোই। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকার ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। আপনার স্ত্রীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে। দীর্ঘদিন পর পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দিনটি বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিন হতে চলেছে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

তুলা রাশি: অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিনিয়ত যোগ ব্যয়াম করুন। আর্থিক সংকটের মধ্যে থাকা জাতক-জাতিকারা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়ার জন্য নিজের কাজে মনোনিবেশ করুন। 

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

বৃশ্চিক রাশি: অহেতুক চিন্তা করবেন না। আজকে ভালো অর্থ উপার্জন করবেন। তবে তা রাখতে পারবেন না। নতুন বন্ধু তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

ধনু রাশি: প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনাকে সাহায্য করবে। বিনিয়োগের ক্ষেত্রে সাবধনে থাকুন। বন্ধুবান্ধবের সঙ্গে সন্ধ্যা দারুণ কাটবে। কর্মক্ষেত্রে সাবধানে থাকুন।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

মকর রাশি: অফিস থেকে তাড়াতাড়ি বেরতে চেষ্টা করুন। নিজের সঙ্গে সময় কাটান। আগের করা বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

কুম্ভ রাশি: আপনার কাছে আসা সুযোগ কাজে লাগান। সাবধানে বিনিয়োগ করুন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। স্বাস্থ্য ভালোই থাকবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে।

Ajker Rashifal: Here are your horoscope of 4 February, 2026

মীন রাশি: আপনার ব্যক্তিত্ব আজ সুগন্ধির মতো কাজ করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা আজ অর্থ অর্জন করতে পারবেন। আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না, যা আপনার প্রেমিককে হতাশ করবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.