দীর্ঘদিন আত্মগোপন করেও শেষরক্ষা হল না। অবশেষে গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনপুরের বাসিন্দা নরোত্তমের রাজনৈতিক উত্থান ঘটেছিল রকেটের গতিতে। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই সুবাদে ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসায় এলাকায় প্রভাব বাড়ে তাঁর। পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান নরোত্তম।
আরও পড়ুন:
ছাব্বিশের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই চর্চায় পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল। জানা যায়, সোনপুরের বাসিন্দা নরোত্তমের রাজনৈতিক উত্থান ঘটেছিল রকেটের গতিতে। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই সুবাদে ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসায় এলাকায় প্রভাব বাড়ে তাঁর। পরবর্তীতে দলের যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পান নরোত্তম। এরপর থেকেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু করে। তার মধ্যে ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট পরিচালনা এবং কয়লার ডিও সংক্রান্ত সিন্ডিকেটে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। অল্প সময়ের মধ্যেই একাধিক গাড়ি, ফ্ল্যাট-সহ বিপুল সম্পত্তির মালিক হয়ে যান নরোত্তম।
ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চার কারণ হয়ে ওঠেন তিনি। পালাবদলের পর তাঁর বিরুদ্ধে সরব হন এলাকার বহু মানুষ। তবে দীর্ঘদিন এলাকা ছাড়া ছিলেন তিনি। প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ নরোত্তমের হদিশ পাচ্ছিল না পুলিশ। অবশেষে গ্রেপ্তার হলেন প্রাক্তন যুব তৃণমূল সভাপতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু