Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Ex-Pak Minister Threatens India

‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি লস্করের একটি একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রশিদ। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’-এর সভাপতিও। শুধু তাই নয়, মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে মাসুদ লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১০:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১০:৩০

options
link
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর zoom
লস্কর জঙ্গিদের সঙ্গে একমঞ্চ প্রাক্তন পাক মন্ত্রী। ছবি: এআই দ্বারা নির্মিত।
Advertisement

আবারও পাক সরকারের জঙ্গিযোগের হাতেগরম প্রমাণ মিলল। লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একমঞ্চে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদকে। মঞ্চ থেকেই ভারতকে হুমকি দিলেন তিনি। বললেন, ভারতে আর কোনও পাখি ডাকবে না, কোনও মন্দিরে ঘণ্টাও বাজবে না।” একইসঙ্গে লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। 

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি লস্করের একটি একটি সমাবেশে যোগ দিয়েছিলেন রশিদ। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’-এর সভাপতিও। শুধু তাই নয়, মহম্মদ ইয়াকুব শেখের সঙ্গে মাসুদ লস্করের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্যও ছিল। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পাক মন্ত্রী হাফিজ সাইদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, “আমি হাফিজ সাহেবের গোলাম।” সমাবেশটির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ছবি: সংগৃহীত।

এরপরই রশিদ ভারতকে হুমকি দেন। তাঁর কথায়, “ভারত যদি পাকিস্তানের দিকে চোখ তুলে তাকায়, তাহলে আল্লা ভারতকে ধ্বংস করে দেবেন। পাকিস্তানের স্বার্থের পরিপন্থী কোনও কিছুই ভারত করতে পারবে না। বরং ভারতে কোনও পাখিই আর  ডাকবে না। এমনকী সে দেশের কোনও মন্দিরে আর ঘণ্টাও বাজবে না।” প্রাক্তন পাক মন্ত্রী ঘোষণা করেন, তিনি পাকিস্তানের পাশে আছেন। হাফিজ সইদের পাশে আছেন। উল্লেখ্য, রশিদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইমরান খানের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আওয়ামি মুসলিম লিগ’-এর প্রতিষ্ঠাতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.