back কুম্ভ রাশি
Yearly Aquarius Horoscope

২০২৬: কেমন যাবে কুম্ভের গোটা বছর?

গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে, এই বছরটি অনেকের জীবনেই আমূল পরিবর্তন আনতে চলেছে। কারও ক্ষেত্রে সাফল্যের নয়া দিগন্ত উন্মোচিত হবে, আবার কাউকে লড়তে হবে কঠিন বাস্তবতার সঙ্গে। শনি আর বৃহস্পতির চলন এই বছরের ভাগ্যাকাশে মূল নিয়ন্ত্রক। কেমন কাটবে আপনার এই বছর? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৮:০৪

options
link
২০২৬: কেমন যাবে কুম্ভের গোটা বছর?

কুম্ভ

Advertisement

জীবনে অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ২০২৬ সাল। কর্ম পরিবর্তনের কথা ভাবতে পারেন এবং নতুন কোনও ক্ষেত্রে যোগ দেওয়া আপনার জন্য শুভ হবে। নতুন কোনও উদ্ভাবনী ব্যবসা শুরু করার জন্য বছরটি অনুকূল। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কের প্রভূত উন্নতি হবে এবং তাদের সাহায্যে বড় সমস্যা থেকে মুক্তি পাবেন। বিলাসিতার পেছনে অনেক খরচ বাড়তে পারে, যা পরবর্তীকালে চাপের কারণ হতে পারে। দীর্ঘস্থায়ী কোনও শারীরিক সমস্যা থেকে এ বছর মুক্তি পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে গিয়ে বাড়িতে খুশির আমেজ ফিরবে এবং জীবন নতুন দিশা পাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.