হিরে বরাবরই অনন্য। স্ট্যাটাস সিম্বল হিসেবে এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি, হিরের একটি আংটিই বদলে দিতে পারে আপনার জীবন? বদলে যেতে পারে ভাগ্যের চাকাও। শুধু রূপ আর আভিজাত্য নয়, জ্যোতিষশাস্ত্রে হিরের গুরুত্ব অপরিসীম। না জেনে হিরে পরে ফেললে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন:
বৈদিক জ্যোতিষ মতে, রত্নরাজ হিরে হল রূপ-সৌন্দর্য এবং বিলাসিতার কারক গ্রহ ‘শুক্র’-এর প্রতীক। জীবনে প্রেম, দাম্পত্য সুখ কিংবা শিল্পের ছোঁয়া— সবটাই নিয়ন্ত্রণ করেন শুক্র। যদি কোষ্ঠীতে শুক্র দুর্বল হয়, তবে জীবনে নেমে আসতে পারে নানা বিপর্যয়। বিয়েতে বাধা, সম্পর্কে দূরত্ব কিংবা চরম আর্থিক অনটন— এর সবই শুক্রের দুর্বলতার লক্ষণ। জ্যোতিষীরা বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে এক টুকরো খাঁটি হিরে। এটি পরা মাত্রই মানুষের আকর্ষণ শক্তি বেড়ে যায়। বিশেষ করে ফ্যাশন, বিনোদন বা মিউজিক জগতের মানুষদের জন্য হিরে যেন জাদুর কাঠি। শুক্রের মহাদশা বা অন্তর্দশায় হিরে ধারণ করলে জীবনের সমস্ত শূন্যতা দূর হয়। আসে বিপুল বৈভব ও মর্যাদা।

তবে সাবধান! না জেনে হিরে পরলে কিন্তু ঘোর বিপদ। কোষ্ঠীতে শুক্র অশুভ স্থানে থাকলে হিরে সর্বনাশ ডেকে আনতে পারে। এর প্রভাবে চারিত্রিক অধঃপতন, নেশার আসক্তি কিংবা গভীর মানসিক জটিলতা তৈরি হওয়াও অসম্ভব নয়। তাই হিরে স্থায়ীভাবে আঙুলে তোলার আগে অন্তত ৭ দিন ‘ট্রায়াল’ নেওয়া দরকার। দেখতে হবে কোনও অঘটন ঘটছে কি না।
হিরে পরার কিছু নিজস্ব অমোঘ নিয়ম রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, হিরে সবসময় প্রাকৃতিক, স্বচ্ছ এবং সম্পূর্ণ দাগহীন হওয়া উচিত। অন্তত ০.২৫ থেকে ১ ক্যারেটের হিরে পরা ভালো। সোনা নয়, হিরে বসাতে হবে প্ল্যাটিনাম, হোয়াইট গোল্ড বা রুপোর ওপর। শুক্লপক্ষের কোনও এক শুক্রবার সকালে স্নান সেরে তৈরি হতে হবে। ডান হাতের অনামিকা বা মধ্যমায় ধারণ করতে হবে এই রত্ন। পরার আগে অবশ্যই ‘ওঁ দ্রাঁ দ্রীঁ দ্রৌঁ সঃ শুক্রায় নমঃ’ মন্ত্রটি ১০৮ বার জপ করা আবশ্যিক।

মনে রাখবেন, জ্যোতিষীর পরামর্শ ছাড়া হিরের সঙ্গে চুনি, মুক্তো বা প্রবাল ভুলেও পরবেন না। ভাঙা বা কৃত্রিম হিরে কিন্তু অশুভ শক্তিকে ডেকে আনে। সামান্য ভুলেই তছনছ হতে পারে জীবনের ভারসাম্য। তাই ঝিলিক দেখানোর আগে গ্রহের চাল বুঝে নেওয়াটা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির