Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Suvendu Adhikari

বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু

২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসে 'এক পেড় মাকে নাম', অর্থাৎ 'একটি গাছ মায়ের নামে' প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হচ্ছে।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:২১

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৯:২১

options
link
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু zoom
মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রত্যেক বিধানসভা এলাকায় ১০০০ গাছ রোপন।

রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় এক হাজার চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে এই কর্মসূচির শুভে উদ্বোধন অনুষ্ঠিত হতে চলেছে বিধাননগরের একটি হলে।

২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মাকে নাম’, অর্থাৎ ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় ১.১ কোটি চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে সামিল হতে আহ্বান জানানো হয়েছে।

Advertisement

জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন।

বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের বিভিন্ন স্তরে চারাগাছ বিতরণ ও রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন। এই প্রকল্প সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে তিন সদস্যের সমন্বয় টিম গঠন করেছে রাজ্য। এবছরের ৫ জুন থেকে শুরু করে এই কর্মসূচি চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.