Here are your weekly horoscope from 16th to 22nd January

১৬-২২ জানুয়ারির Horoscope: দুর্ঘটনার সম্ভাবনা এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?

জেনে নিন এই সপ্তাহের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২২, ১২:৪০

options
link
১৬-২২ জানুয়ারির Horoscope: দুর্ঘটনার সম্ভাবনা এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?
গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। 

মেষ

aries1সপ্তাহের শুরুতে ব‌্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করলেও মুনাফা খুব একটা বৃদ্ধি পাবে না। অপব‌্যয় ও অপচয় কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন। সপ্তাহের মধ‌্যভাগে নিজের শরীরের দিকে নজর দিন। বয়স্ক জাতক-জাতিকারা পথেঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ‌্য করা যায়। সন্তানদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে।

বৃষ

taurus

Advertisement

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। আপনার উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার জন‌্য পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। নব-বিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। ‌ব‌্যবসায়ীদের স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতির যোগ। সপ্তাহের শেষান্তে পেট সম্পর্কিত সমস‌্যা হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মিথুন

jemini

সপ্তাহের প্রারম্ভে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তৃপক্ষের সঙ্গে অবশ‌্যই আলোচনা করে নেবেন। ব‌্যবসায় বাড়তি বিনিয়োগের জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। তবে প্রয়োজনমতো ঋণ গ্রহণ করবেন। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। এই সময় ভাই-বোনেদের সাহায‌্য নিন।

Advertisement

কর্কট

cancer

কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব‌্যবসায়ীরা মোটের উপর ভাল ফল আশা করতে পারেন। সন্তানদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল‌্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ আদালত পর্যন্ত যেতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় সমাজের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন।

সিংহ

leo

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা মুন্সিয়ানার সুবাদে বৃহৎ সংস্থায় কাজের খোঁজ পাবেন। পরিবারে নিজের মতামত সবার উপর চাপিয়ে দেবেন না। অন্যের মতামতও শোনার চেষ্টা করুন। এই সময় অপচয় কমিয়ে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ের দিকে নজর দিন।

কন্যা

virgo

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। ব‌্যবসায়ীর শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বাড়বে। শ্বশুরকূলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ বহুদূর গড়াতে পারে। এই সময় ভ্রমণের পরিকল্পনা করলে সেটা খুব একটা সুখের হবে না। নিতান্তই খুব প্রয়োজন না হলে সন্তানদের দূরবর্তী স্থানে পাঠাবেন না।

তুলা

leo

এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থা খুব একটা অনুকূলে থাকবে না। প্রেমের বিয়ের ক্ষেত্রে বাড়ির থেকে বাধা আসতে পারে। এই সময় স্ত্রীর শারীরিক অসুস্থতার জন‌্য আর্থিক অতিরিক্ত ব‌্যয় হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে সম্পত্তি লাভের ক্ষেত্রে বাধা আসতে পারে। তবে এই বাধা আপনি অতিক্রম করতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন।

বৃশ্চিক

scorpio

ছাত্রছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভরতির সুযোগ পেতে পারেন। স্ত্রীর ব‌্যবহারে পারিবারিক অশান্তির জন‌্য মানসিক অশান্তি। কর্মজীবন শুভ হলেও তার জন‌্য বহু পরিশ্রম করতে হবে। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস‌্যার সম্মুখীন হতে পারেন।

ধনু

saggetarius

এই সপ্তাহে আপনার ভাগ‌্য অনুকূলে থাকবে। ব‌্যক্তিগত জীবনে ওঠাপড়া থাকলেও ভারসাম‌্য বজায় থাকবে। অত‌্যন্ত ঘনিষ্ঠ কারও শারীরিক অবস্থার অবনতি হতে পারে। বন্ধুবান্ধবের প্ররোচনায় কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব‌্যবসায়ীরা সপ্তাহান্তে ব‌্যবসার উন্নতি লক্ষ‌্য করতে পারবেন।

মকর

capricorn

সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। কন‌্যাসন্তানের বিবাহ ঠিক করার আগে ভাল করে খোঁজখবর নিয়ে নেবেন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানদের হাতে অতিরিক্ত অর্থ দেবেন না। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি।

কুম্ভ

aquarius

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক উন্নতি লক্ষ‌্য করা যায়। এই সময় শেয়ারে বিনিয়োগের ফলে বাড়তি উপার্জন হতে পারে। জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। সড়কপথে কোনও ভ্রমণের পরিকল্পনা করবেন না। বিবাহিত জীবন শুভ তবে আপনার ব‌্যক্তিগত ও পারিবারিক জীবন এক করে ফেলবেন না।

মীন

pisces

কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। ব‌্যবসায় সঠিক পরিকল্পনার অভাবে উপার্জনে বাধা আসতে পারে। অভিনয়ের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা তাঁদের সাফল‌্য ধরে রাখতে পারবেন। ছোট ভাইবোনদের অন‌্যায় আচরণ কখনই মেনে নেবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন