সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই নম্বরের খেলা। নম্বরেই লুকিয়ে জীবনের উত্থান-পতন। স্বভাব কেমন, কোন স্রোতে বইবে জীবন, কোন পথে হাঁটলে মিলবে সাফল্য, তার আন্দাজ মেলে জন্ম সংখ্য়ার ভিত্তিতেই। আসুন, আজ জেনে নেওয়া যাক ৫ জন্ম সংখ্যার জাতকদের খুঁটিনাটি।
জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৫, ১৪,২৩ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৫।
তথ্য বলছে, ৫ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্যানেট বা অধিপতি বুধ। বিশেষজ্ঞরা বলেন, এটা অত্যন্ত ভালো একটা নম্বর। যা সৌভাগ্যের প্রতীক। এই সংখ্যার জাতকরা এক কথায় সৃজনশীল, খুব পরিকল্পনামাফিক জীবনযাপন করেন। ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে পৌঁছন। এরা বুদ্ধিমান, অ্যাডভেঞ্চার পছন্দ করেন। ভালোবাসে নতুন নতুন জায়গায় ঘুরতে। তবে এরা একেবারেই কারও কাছে না শুনতে পছন্দ করেন না। সবদিক বজায় রেখে জীবনযাপনের ক্ষমতা এদের জন্মগত গুণ।
ইতিবাচক দিক- আবেগপ্রবণ, তবে ভীষণ ভেবেচিন্তে পদক্ষেপ করেন, যা এই জন্ম সংখ্যার জাতকদের ইউএসপি।
নেতিবাচক দিক- এরা ভীষণ কথা বলতে ভালোবাসেন। যা অনেক সময় অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে সমস্ত জ্ঞানের অধিকারী ভাবার প্রবণতা বিপাকে ফেলে এই জন্ম সংখ্যার জাতকদের।
কেরিয়ার- আইনজীবী হিসেবে ব্যাপক সফলতা পাবেন। এছাড়া ট্রাভেল এজেন্ট বা মার্কেটিং ফিল্ডে কাজ করতে পারেন। তবে ৫-এর জাতকদের উচিৎ যা মন চাইবে সেই ধরণের পেশাই বেছে নেওয়া।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র