বুঝে খরচ করুন, এই সপ্তাহে কিন্তু সঞ্চয়ে হাত পড়ার সম্ভাবনা প্রবল

কী রয়েছে আপনার ভাগ্যে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৩, ১৮:১৬

options
link
বুঝে খরচ করুন, এই সপ্তাহে কিন্তু সঞ্চয়ে হাত পড়ার সম্ভাবনা প্রবল
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সপ্তাহে অনেক রাশির জাতকদের ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে হাত দিন বুঝেশুনে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করে চলুন। নতুন কোনও দায়িত্ব নিয়ে অন্য জায়গায় যেতে হতে পারে। কোনও শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং স্ত্রীর পরামর্শে লাভবান হতে পারেন। পেশাদারদের এ সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক শুভ, ব্যয়াধিক্য থাকলেও সঞ্চয় সম্ভব হবে।

Advertisement
 
বৃষ
taurus

পিতৃসম্পত্তি নিয়ে চলা মামলার ফলাফল অনুকূলে আসতে পারে। কর্মক্ষেত্রের সামান্য কোনও ভুল আপনাকে উদ্বেগে রাখবে। তৃতীয় কোনও ব্যক্তির ইন্ধনে পারিবারিক পরিস্থিতি সামান্য জটিল হতে পারে। সামাজিক উন্নয়নে ব্যয় করে জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারে। নিজের শারীরিক দিক শুভ হলেও চলাফেরায় সতর্কতার প্রয়োজন।

 
মিথুন

jemini

প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান আপনাকে মানসিক স্বস্তি দেবে। ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধির যোগ। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির আদেশ আসতে পারে। কারিগরি বিদ্যায় কুশলতার বৃদ্ধি ও রোজগারের বহু সুযোগ মিলতে পারে। সন্তানের কর্মকুশলতার কারণে আনন্দিত ও গর্বিত বোধ করবেন। আর্থিক দিক শুভ।

 

কর্কট

cancerঅতিরিক্ত ভাবপ্রবণ মনোভাবের কারণে কোনও বিশেষ সুযোগ হাতছাড়া করতে পারেন। পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে মানসিক দিক থেকে হতাশায় থাকতে পারেন। ছোট ব্যবসায়ীদের এ সপ্তাহে ভাল লাভের যোগ রয়েছে। আইনি জটিলতাগুলি এড়িয়ে চলাই ভাল। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক শুভ তবে ব্যয়াধিক্যের কারণে সঞ্চয়নাশের যোগ। দ্বেবদ্বিজে ভক্তিবৃদ্ধি।

 
সিংহ

leoকর্মক্ষেত্রে বহু ব্যস্ততা আপনাকেও শারীরিক ও মানসিক দিক থেকে ক্লান্ত করতে পারে। পারিবারিক শান্তির দিকে খেয়াল রাখুন। স্বজনদের সঙ্গে বনিবনার অভাব দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ হলেও মানসিক শান্তির অভাব রয়েছে। দূর ভ্রমণের চিন্তাভাবনা করতে পারেন। সন্তানের লেখাপড়ায় সাফল্য নিশ্চিত হবে। ফাটকা ব্যবসায় বিনিয়োগের বৃদ্ধি।

 
 
কন্যা

virgo

অংশীদারি ব্যবসায়ে সামান্য জটিলতা আসতে পারে। পারিবারিক পরিবেশ অনকূল থাকলেও গুরুজনের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠায় থাকবেন। সন্তানের কোনও সুখবরে পারিবারিক গর্ব ও আনন্দ। বেকারদের এ সপ্তাহে চাকরিলাভের যোগ আছে। আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশভোগ। রাজনীতিকদের ব্যস্ততার বৃদ্ধি ও বহুভ্রমণ যোগ রয়েছে। আর্থিক দিক শুভ।

 
তুলা

libra

কর্মক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন নেই। এ সপ্তাহে রোজগারের একাধিক সুযোগ আসলেও তা গ্রহণ করতে সক্ষম নাও হতে পারেন। শারীরিক দিক থেকে সর্দি ও জ্বরে ক্লেশভোগের সম্ভাবনা। নতুন কোনও বিলাসদ্রব্য কেনার ইচ্ছা ফলপ্রসূ হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। স্ত্রীর নামে সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। সন্তান স্থান শুভ।

 
 
বৃশ্চিক

scorpio

প্রতিবেশী কারও বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। নিজের শারীরিক দিক নিয়ে সতর্কতার প্রয়োজন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ লাভ সুনিশ্চিত করতে পারেন। পরিবারে গুরুজনস্থানীয় কারও স্বাস্থ্যের অবনতি আপনাকে উদ্বেগে রাখবে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের কারণে গর্বিত ও আনন্দিত হবেন।

 
ধনু

saggetarius

বহুদিনের কোনও ইচ্ছাপূরণের সময়। চাকরি পরিবর্তনের শুভ সুযোগ মিলতে পারে। শরীর স্বাস্থ্যের উন্নতি ও পরিবারে কোনও সদস্যের শুভ কোনও খবর আপনাকে আনন্দিত করবে। কাউকে যেচে উপকার করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। পিতৃসম্পত্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। দানধ্যানে আগ্রহ বৃদ্ধি ও দেবদ্বিজে ভক্তিবৃদ্ধির যোগ।

 
 
মকর

capricorn

পারিপার্শ্বিক কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। শারীরিক দিক থেকে রক্তচাপের সমস্যায় ক্লেশ। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতিতে মানসিক আনন্দ। পারিবারিক দায়দায়িত্ব পালনে ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাউকে টাকা পয়সা ধার দিয়ে উদ্বেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় থাকলে ও কর্মব্যস্ততার কারণে ক্লান্তিভাব আসতে পারে।

 
কুম্ভ

aquarius

নতুন কোনও কর্মপরিকল্পনাকে ঘিরে ব্যস্ততা বাড়াতে পারেন। পারিবারিক শান্তির দিকে নজরদানের প্রয়োজন। স্ত্রীর শারীরিক অবস্থার আচমকা অবনতি অাপনাকে উদ্বেগে রাখতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় অগ্রগতি আপনাকে খুশি করবে। আর্থিক দিক থেকে সপ্তাহটি বেশ শুভ হতে পারে। ফাটকা ব্যবসায়ে লাভ। কথাবার্তায় সংযমের প্রয়োজন।

 
মীন

pisces

পারিবারিক শান্তির বৃদ্ধি ও স্বাস্থে্যর উন্নতি আপনাকে উদ্বেগমুক্ত করবে। ভ্রাতা অথবা ভগিনী কারও বিশেষ শুভ খবর আসতে পারে। কর্মক্ষেত্রে বহু ব্যস্ততা ও বহু ভ্রমণের যোগ দেখা যায়। কোনও বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। চলাফেরায় সতর্ক থাকুন। যানবাহন চালকদের সতর্কতার প্রয়োজন। আর্থিক সিদ্ধান্ত নেবার আগে যাচাই করে নিন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.