back তুলা রাশি
Monthly Libra Rashifal

মাসিক রাশিফল, জুন ২০২৬: তুলার ভাগ্যের চাকা কোন দিকে?

গ্রীষ্মের তীব্রতা কাটিয়ে বর্ষার আগমনী বার্তা নিয়ে হাজির ইংরেজি জুন মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে এই মাসটি প্রতিটি রাশির জীবনেই কোনও না কোনও নতুন মোড় নিয়ে আসবে। কারও কাটবে সুসময়, আবার কাউকে হতে হবে অতিরিক্ত সতর্ক। কেমন যাবে আপনার এই মাস? রইল সম্পূর্ণ মাসিক রাশিফল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৩:৫৫

options
link
মাসিক রাশিফল, জুন ২০২৬: তুলার ভাগ্যের চাকা কোন দিকে?

তুলা রাশির জাতকদের জন্য জুন মাসটি কিছুটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে প্রচুর, ফলে পারিবারিক জীবনে সময় দেওয়া কঠিন হবে। ব্যবসায়ীদের জন্য মাসের প্রথমার্ধ একটু ধীরগতির হলেও দ্বিতীয়ার্ধে লাভ নিশ্চিত। আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হবে। বিলাসবহুল জিনিসে খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে খিটখিট লেগেই থাকবে। সংযম বজায় রাখুন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, বিশেষ করে হাড়ের সমস্যা বা বাতের ব্যথায় কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement
  • শুভ দিন: ৬, ১৮, ২৭
  • শুভ রং: হালকা নীল
  • সতর্কতা: আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা নিয়ন্ত্রণ করুন।
Advertisement

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.