Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Monthly Mesh Rashifal

মাসিক রাশিফল, জুন ২০২৬: মেষের ভাগ্যের চাকা কোন দিকে?

গ্রীষ্মের তীব্রতা কাটিয়ে বর্ষার আগমনী বার্তা নিয়ে হাজির ইংরেজি জুন মাস। গ্রহ-নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে এই মাসটি প্রতিটি রাশির জীবনেই কোনও না কোনও নতুন মোড় নিয়ে আসবে। কারও কাটবে সুসময়, আবার কাউকে হতে হবে অতিরিক্ত সতর্ক। কেমন যাবে আপনার এই মাস? রইল সম্পূর্ণ মাসিক রাশিফল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১২:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১২:৫৫

options
link
মাসিক রাশিফল, জুন ২০২৬: মেষের ভাগ্যের চাকা কোন দিকে? zoom
Advertisement

জুন মাসটি মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত ব্যস্ততায় কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে। তবে কঠোর পরিশ্রমের মিষ্টি ফল আপনি হাতেনাতেই পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকবেন। আর্থিক পরিস্থিতি মোটের উপর ভালোই থাকবে, তবে অপ্রত্যাশিত কিছু খরচ দুশ্চিন্তা বাড়াতে পারে। নতুন কোনও বিনিয়োগের আগে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া জরুরি। সংসারে টুকটাক অশান্তি হতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে না রাখলে প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শেষের দিকে শরীর নিয়ে একটু ভুগতে হতে পারে। পেটের সমস্যা বা রক্তচাপের হেরফের নিয়ে সাবধানে থাকুন।

  • শুভ দিন: ৪, ১৩, ২২
  • শুভ রং: লাল
  • সতর্কতা: রাগের মাথায় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.