Monthly Meen Rashifal

মাসিক রাশিফল, জুলাই ২০২৬: মীনের ভাগ্যের চাকা কোন দিকে?

আকাশের মেঘলা খামখেয়ালিপনার মতোই জুলাই মাসের গ্রহের অবস্থান বেশ ওঠানামা করবে। রবি, মঙ্গল আর বুধের চালচলন এই মাসে প্রতিটি রাশির জীবনেই বড়সড় ওলটপালট নিয়ে আসতে পারে। কারও কাটবে সোনাঝরা সুসময়, কারও আবার পদে পদে বিপদ। দেখে নেওয়া যাক আপনার ভাগ্যে কী আছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১১:১৮

options
link
মাসিক রাশিফল, জুলাই ২০২৬: মীনের ভাগ্যের চাকা কোন দিকে?

মীন রাশির জন্য এই মাসটি অত্যন্ত ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য সময়টি আদর্শ। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অবিবাহিতদের জন্য বিয়ের ভালো যোগাযোগ আসতে পারে। মানসিক দিক থেকে বেশ ফুরফুরে থাকবেন। তবে বন্ধুদের সঙ্গে অযথা আড্ডায় সময় নষ্ট করবেন না।

Advertisement
  • স্নানের জলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে স্নান করুন।
  • প্রতিদিন সকালে গায়েত্রী মন্ত্র জপ করুন।
  • পূর্ব দিকে যাত্রা করা এই মাসে এড়িয়ে চলুন।
Advertisement

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.