সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউকে পছন্দ হলে সাধারণত মনের কথা বলে ফেলাই শ্রেয়৷ কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষ নিজের মনের কথা ভালবাসার মানুষটিকে বলতে ভয় পান৷ শুধু তাই নয়, কাউকে ভাল লাগছে এই অনুভূতিও অস্বীকার করতে চান অনেকেই৷ কিন্তু এমন হয় কেন? ভালবাসার কথা জানাতে এত আপত্তিই বা কিসের? শোনা যায়, কাউকে ভাল লাগলে ব্যক্তি কেমনভাবে নিজের মনের কথা বলবেন কিংবা রিঅ্যাক্ট করবেন, তা নির্ভর করে রাশিফলের উপর৷ কারণ, আমাদের ব্যবহার, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই আমাদের রাশিফলের উপর নির্ভর করে৷ কাউকে ভাল লাগলে আপনি কী করেন? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে৷
লিও, এরিস, ভার্গো, অ্যাকোয়ারিয়াস:
এই রাশির জাতক-জাতিকারা খুব লাজুক প্রকৃতির হন৷ মনের কথা প্রকাশ্যে বলতে বেশ লজ্জা পান৷ আর তাই কাউকে মনে ধরলে, তাঁদের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন৷ এর মাধ্যমে নিজেদের মনের কথা লুকোতে চান এই রাশির জাতক-জাতিকারা৷
ক্যাপ্রিকর্ন, টরাস, স্যাজিটেরিয়াস, জেমিনি:
এই রাশির জাতক-জাতিকারা প্রেম এবং এই ধরনের অনুভূতিকে রীতিমতো ভয় পান৷ আর তাই কাউকে ভাল লাগলে, সেই অনুভূতির জন্য বিরক্ত হন তাঁরা৷ শুধু তাই নয়, অনেক সময় কাউকে পছন্দ হওয়ার অপরাধে নিজের প্রতি বিরক্তিও প্রকাশ করেন৷
ক্যানসার, লিব্রা, পাইসেস, স্করপিও:
এই রাশির জাতক-জাতিকারা বরাবরই প্রেম সম্পর্কে আগ্রহী৷ আর তাই কাউকে মনে ধরলে, সেই বিষয় নিয়ে মুখ খুলতে তাঁরা মোটেই সংকোচ করেন না৷ বরং সোজা গিয়ে পছন্দের মানুষটিকে মনের কথা বলে দেন৷
সর্বশেষ খবর
-
ভাঙছে ইন্ডিয়া? ‘প্রতিবাদের অধিকার…’, ঝাড়খণ্ডে পড়ুয়া বিক্ষোভের মধ্যেই হেমন্তকে কড়া চিঠি রাহুলের
-
‘ই-১০ ফেরানো হোক’, ইথানল বিতর্কের মাঝেই বললেন কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টা
-
এমার্জেন্সি গেটে তালা, বাজেনি ফায়ার অ্যালার্ম! ‘অভিশপ্ত’ ভোরে তারাপীঠের হোটেলে কী ঘটে?
-
‘সাহস থাকলে…’, স্টেজের উপর উড়ন্ত জ্যাকেট! ভক্তকে কড়া শাসন করণের
-
গৃহস্থরূপে মহাদেব, মন্দিরঘেঁষে বয় যমুনা! শিবভক্তদের কাছে কী মাহাত্ম্য বটেশ্বর ধামের?