Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:২৬

options
link
সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

সপ্তাহটি মোটের উপর শুভ। এই সময় আর্থিক অবস্থার উন্নতি। ব‌্যবসায়ীরা সরব শুল্ক, সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। আপনার বিপদ আত্মীয়-স্বজনকে পাশে নাও পেতে পারেন। অবিবাহিতদের বিবাহযোগ বিদ‌্যমান। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের মুন্সিয়ানার জন‌্য সরকারি স্বীকৃতি লাভ করতে পারেন। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারওর উপরে করবেন না। লটারি বা ফাটকায় কিছু অর্থ হাতে আসতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুর থেকে স্থাবন সম্পত্তি লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার জন‌্য তাড়াহুড়া করবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.