সপ্তাহের শুরুতে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। অপ্রিয় সত্য বলে অপরের বিরাগ ভাজন হবেন না। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। এই সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নতুন ব্যবসা করার সুযোগ আসবে তবে বুঝে শুনে ব্যবসা শুরু করবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। সন্তানের কুকীর্তির জন্য প্রতিবেশিদের কাছে বদনাম হতে পারে। গুরুপাক পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। কন্যা সন্তানের খেলাধূলায় কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের