Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (১৯-২৫ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, চন্দ্র ও শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু কুম্ভে রাহু, মীনে মঙ্গল, শনি এবং বুধ। ১৯ এপ্রিল দুপুর ৩.৪৭ মিঃ শুক্র বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৩:৪২

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (১৯-২৫ এপ্রিল ২০২৬)

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য ও আর্থিক উন্নতি। শ্বশুরকূল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। ভাই-বোনদের মধ্যে কারও শারীরিক অসুস্থতার জন‌্য সঞ্চিত অর্থ খরচ হতে পারে। শ্বশুরকূল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন‌্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.