পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিদেশে কর্মরত সন্তানের থেকে সুখবর পেতে পারেন। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক অবসাদ থেকে দূরে থাকুন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। নব-বিবাহিতদের দাম্পত্য-জীবন সুখের হবে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। সমাজ-কল্যাণমূলক কাজের মাধ্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত