Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:২৯

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারোর সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। আয়-ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। খেলাধূলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। খরচ বহুল জীবনযাত্রী সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.