Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১১:৪৭

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (১৪ জুন-২০ জুন ২০২৬)

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতির উন্নতি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো চলার চেষ্টা করুন। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানে থাকুন। দ্বি-চক্রযানের চালকেরা অত‌্যন্ত সতর্কভাবে গাড়ি চালান। বহুদিনের কোনও ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। জলবাহিত রোগ থেকে নিজে এবং পরিবারকে ভালোভাবে রাখার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুলবে। ভাই-বোনদের থেকে দূরে থাকলেও তাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। পত্নীর শরীরের উন্নতি হবে এবং ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.