Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:৩০

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। স্ত্রীর স্বাস্থ‌্য খুব একটা ভালো যাবে না। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে বাধা-বিঘ্নের সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায়ীদের আর্থিক দিক থেকে ভালো সময়। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অবশ‌্যই পরামর্শ করুন। বয়স্করা সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি লাভ করতে পারেন। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। ক্ষুদ্র ও কুটীর শিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.