Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:০৩

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

এই সপ্তাহে আয়-ব‌্যয়ের সমতা রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। অংশীদারী ব‌্যবসায় অংশীদারের অসততায় ব‌্যবসায় অধোগতি। অন্যের কথায় বিনিয়োগ করতে যাবেন না। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। পিতার শরীর খুব একটা ভালো যাবে না। বেহিসাবী খরচের ফলে সংসারে অশান্তি। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.