Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বুধ, বৃহস্পতি এবং শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৯ জুন রাত্রিতে বুধ বক্রী হবে। ৪ জুলাই শুক্র সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:২৪

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (২৮ জুন-০৪ জুলাই ২০২৬)

সপ্তাহের শুরুটা উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দিন। জীবনে নতুন বন্ধু আসতে পারে। তবে বন্ধু নির্বাচনের আগে সতর্কতা বাঞ্ছনীয়। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। নিজের ব‌্যক্তিগত জীবনে অন‌্যায়কে প্রশ্রয় দেবেন না। ব‌্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। শরীর নিয়ে সতর্ক থাকুন। ক্ষুদ্র ব‌্যবসায় নিজের উপর আস্থা রেখে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। মায়ের দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিপদে আত্মীয়-স্বজনকে পাশে নাও পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.