Weekly Capricorn Horoscope

সাপ্তাহিক রাশিফলে মকর (০৫-১১ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু ও বুধ, মীনে শনি, রবি ও মঙ্গল। ১০ এপ্রিল রাত্রি ১.১৬ মিঃ বুধ মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:৩৬

options
link
সাপ্তাহিক রাশিফলে মকর (০৫-১১ এপ্রিল ২০২৬)

মকর

Advertisement

আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকুন। উচ্চপদস্থ কর্তা ব‌্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। পরিবারে সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.