Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৫:০০

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (১০ মে-১৬ মে ২০২৬)

সপ্তাহের প্রথম দিকে নানা বিষয়ে চিন্তা বাড়বে। এই সময় উচ্চশিক্ষা ও কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। পিতা-মাতার মধ্যে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। মধ‌্য বয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। শ্বশুরকূলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। বাইরের লোকের উপর ব‌্যবসার দায়-দায়িত্ব সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন না। সন্তানের জন‌্য অহেতুক দুশ্চিন্তা করবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.