Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৫৮

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (০৭ জুন-১৩ জুন ২০২৬)

বেহিসাবী খরচের ফলে সংসারে অশান্তি। কল-কারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। অনেকদিনের কোনও সুপ্ত বাসনা এই সপ্তাহে পূরণ হতে পারে। বন্ধুর বিপদে পাশে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। ব‌্যবসায়ীরা মাথা ঠান্ডা রেখে ব‌্যবসা চালান। সম্পত্তি রক্ষার জন‌্য আইনজ্ঞের পরামর্শ নিন। নব-বিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস‌্যার সম্মুখীন হতে পারেন। পিতার শারীরিক অসুস্থতার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.