Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১১:৩৬

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (১৪ জুন-২০ জুন ২০২৬)

খরচ বহুল সপ্তাহ হলেও অর্থের টানাটানি হবে না। নিজের উদাসীনতার জন‌্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা। সৎকর্মে অর্থ ব‌্যয় করে মানসিক শান্তি। পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা। এই রাশির জাতক-জাতিকারা হস্তশিল্পে অত‌্যন্ত পারদর্শী হয়। তাদের হাতের কাজ কোনও মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে। ঘনিষ্ঠ আত্মীয়ের কলকাঠিতে বাড়িতে শুভ কাজ আটকে যেতে পারে। কর্মপ্রার্থীরা নতুন কোনও জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন। দ্বিচক্রযানের চালকেরা খুব সাবধানে গাড়ি চালান। ব‌্যবসা বৃদ্ধির আগে ভালো করে পরিকল্পনা করে নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.