Weekly Singha Rashifal

সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৪:৫৫

options
link
সাপ্তাহিক রাশিফলে সিংহ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ‌্য উন্নতি। শ্বশুরকূল থেকে পাওয়া সম্পত্তি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল। বিদেশে থাকা সন্তানের উন্নতির খবর পেয়ে আনন্দ পেতে পারেন। পরিবহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে। ব‌্যবসায়ীরা ঋণ আদায়কারী সংস্থার চাপে বিব্রত বোধ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি আয়ত্তে আনতে সমর্থ হবেন। পিতা-মাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালোই যাবে। বাড়ির বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সফলতা সমাজে তুলে ধরতে পারবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.