Weekly Libra Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:৩৬

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

এই রাশির জাতক-জাতিকারা মৌসুমী রোগ সম্পর্কে সচেতন থাকবেন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। যারা সমাজ জীবনে পরিচিত তারা এমন কিছু করবে না যাতে তাদের বদনাম হয়। তীর্থ ভ্রমণের সুযোগ আসবে। শিল্প সত্ত্বার দক্ষতার কারণে প্রশংসিত হতে পারেন। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য ও সহযোগিতা লাভ করবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.