back তুলা রাশি
Weekly Tula Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল ও চন্দ্র, কর্কটে রবি, বুধ ও বৃহস্পতি, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১২:১৭

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (০৯ আগস্ট-১৫ আগস্ট ২০২৬)

সপ্তাহের প্রারম্ভে কিছু কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। ভাই-বোনদের কারসাজিতে পারিবারিক সম্পত্তি নিয়ে মনোমালিন‌্যের জেরে বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সন্তানের প্রেমঘটিত সমস‌্যার জন‌্য পারিবারিক জীবনে কিছু সমস‌্যা থাকবে। কর্মক্ষেত্রে আপনার গাফিলতির জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন। ঠিকাদার কাজের সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। পারিবারিক খরচ কমাবার চেষ্টা করুন। নব-বিবাহিতদের দাম্পত‌্য সমস‌্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি বৃদ্ধি। শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.