Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১২:২১

options
link
সাপ্তাহিক রাশিফলে মীন (৩১ মে-০৬ জুন ২০২৬)

সপ্তাহের প্রথম জীবনে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। অর্থনৈতিক উন্নতিতে বাধা আসবে। খেলাধূলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আশানুরূপ উন্নতি। নতুন গৃহ নির্মাণের জন‌্য ঋণ পাওয়ার সম্ভাবনা। পরিবারে কোনও সদস্যের উপর রাগ করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব‌্যবসায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। দ্বিচক্রযানের চালকেরা অত‌্যন্ত সতর্কভাবে গাড়ি চালান। বহুদিনের কোনও ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো চলার চেষ্টা করুন। এই সময় খরচ বেশি হওয়ার জন‌্য সঞ্চয় কম হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.