Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি, কর্কটে বক্রী বুধ ও বৃহস্পতি। সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র এবং সবশেষে শনি মীনে। ৭ জুলাই দিবা ১০.৪৬ মিঃ বুধ মিথুনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১৩:০২

options
link
সাপ্তাহিক রাশিফলে মীন (০৫ জুলাই-১১ জুলাই ২০২৬)

সপ্তাহের প্রথমদিকে নানা বিষয়ে মীন চিন্তা বাড়বে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা প্রয়োজন। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। জলবায়ু পরিবর্তনের জন‌্য জ্বর বা সর্দ্দিকাশিতে কষ্ট পেতে পারেন। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.