Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১০ মে-১৬ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে মঙ্গল এবং শনি। ৪ মে সকাল ১০.৫৪ মিঃ মিথুনে শুক্র, ওই দিনই বেলা ১২.৩২ মিঃ বুধ বৃষে। ১৫ মে সকাল ৬.২২ মিঃ বৃষে রবি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৪:১৩

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (১০ মে-১৬ মে ২০২৬)

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ব‌্যয় বেশি হওয়ার ফলে ঋণের বোঝা বাড়তে পারে। বয়ঃসন্ধি সন্তানের জন‌্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজকর্মে লিপ্ত হোন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করলেও খুব একটা ফলপ্রসূ হবে না। মায়ের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হতে পারে। অত‌্যাধিক কাজের চাপের জন‌্য ক্লান্তিভাব বৃদ্ধি পাবে। ব‌্যবসায়ীরা শুল্ক-সংক্রান্ত সমস‌্যার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষায় সন্তানের সাফল্যের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে ও সুনাম বৃদ্ধি পাবে। আপনার ব‌্যবহারে পারিবারিক সমস‌্যার সমাধান সম্ভব।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.