Weekly Vrishchik Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২৬ জুলাই রাত্রি ১.২৬ মিঃ শনি বক্রী হবে। ১লা আগস্ট সকাল ৯.২৮ মিঃ শুক্র কন্যায় প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১১:৩৫

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৬ জুলাই-১ আগস্ট ২০২৬)

কর্মক্ষেত্রে বহুদিন ধরে চলা কোনও সমস‌্যার সমাধান সম্ভব। শরীরের নিম্নাঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা। ব‌্যবসায় ভালো ফল আশা করতে পারেন। নব-বিবাহিতদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনা। বয়স্করা পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন। মায়ের স্বাস্থ্যের অবনতির জন‌্য মানসিক ক্লেশ বৃদ্ধি পেতে পারে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। চাকরিজীবীরা সপ্তাহের শেষান্তে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। স্ত্রীর সাহায্যে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। আপনার স্বাধীনচেতা মনোভাবের জন‌্য সংসারে অশান্তি দেখা দিতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.