Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:১৫

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

ছাত্র-ছাত্রীদের জন‌্য সপ্তাহটি শুভ। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। পারিবারিক সম্পত্তি মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। খেলাধূলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের সাফল্যের জন‌্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। এই সময় জাতকের চোখ ও কানের সমস‌্যা দেখা দিতে পারে। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। কারিগরী শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.