Weekly Taurus Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃষ (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:৩০

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃষ (২১ জুন-২৭ জুন ২০২৬)

ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। দূরে কর্মরত সন্তানদের খবর না পাওযার ফলে মানসিক উদ্বেগ ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। শ্বশুরকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। কর্মক্ষেত্রে কিছু সমস‌্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ব‌্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। তবে অর্থ বিনিয়োগের আগে জমি-সংক্রান্ত কাগজপত্র ভালো করে পরীক্ষা করে নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.